টেকনাফে ১১৪ ভরি স্বর্ণ উদ্ধার

বিডি নিউজ ৬৪: কক্সবাজারের টেকনাফে ১১৪ ভরি ওজনের ৮টি স্বর্ণেরবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা। মঙ্গলবার রাতে টেকনাফের পুরাতন ট্রানজিট ঘাটে এ অভিযান চালানো হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে আসা একটি যাত্রীবাহী ট্রলারে অভিযান চালিয়ে ১১৪ ভরি ওজনের ৮টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৪৭ লাখ ৮৮ হাজার টাকা। স্বর্ণেরবারগুলো টেকনাফ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *