অস্ট্রেলিয়ায় ব্রিটিশ তরুণীকে ছুরিকাঘাতে হত্যা

বিডি নিউজ ৬৪: অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি হোস্টেলে ২১ বছর বয়সী এক ব্রিটিশ তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ২৯ বছর বয়সী এক ফরাসি যুবক এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ হত্যাকাণ্ডের কারণ ও লক্ষ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আজ বুধবার বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে দেশটির টুইনসভিলে থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে হোম হিল শহরের একটি শিক্ষার্থীদের হোস্টেলে এ হত্যাকাণ্ড ঘটে। পরে স্থানীয় কুইন্সল্যান্ড পুলিশ ওই তরুণীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *