বিডি নিউজ ৬৪: নৌযান শ্রমিক ধর্মঘটের মাঝেও চাঁদপুর-ঢাকাসহ আরো কয়েকটি রূটে সীমিতভাবে লঞ্চ চলাচল করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিটে এমভি সোনারতরী ২ নামের একটি লঞ্চ পাঁচ শতাধিক যাত্রী নিয়ে রাজধানীর সদরঘাটের উদ্দেশে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ত্যাগ করেছে। এরপর সকাল সাড়ে ৮টায় আরিফ মোহাম্মদ নামে আরো একটি লঞ্চ ছেড়ে যায়। এ ছাড়া আরো কয়েকটি লঞ্চ ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে লঞ্চ পেয়ে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে যাত্রীদের।
এদিকে, চাঁদপুর লঞ্চ টার্মিনালে নিরাপত্তায় নিয়োজিত নৌপুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম জানিয়েছেন, যাত্রী ও লঞ্চের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, ধর্মঘটের প্রথম দিন আন্দোলনরত শ্রমিকদের টার্মিনালে উপস্থিতি দেখা গেলেও গতরাতে কাউকেই খুঁজে পাওয়া যায়নি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল