বিডি নিউজ ৬৪: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির নারী শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমিরসহ সংগঠনের পাঁচজনকে আটক করেছে র্যাব। আজ বুধবার ভোরে গাজীপুর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে বোমা, অস্ত্র এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যাব।
র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আটককৃতদের মধ্যে রাশেদুজ্জামান নামে একজন রয়েছেন, যিনি জেএমবির নারী শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির।
মিজানুর রহমান আরো বলেন “রাশেদুজ্জামান সম্প্রতি কানাডা থেকে দেশে আসেন। আটক পাঁচজনের কাছ থেকে বোমা, অস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।” তাদের বিস্তারিত পরিচয় পরে প্রকাশ করা হবে বলে জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল