‘শরীর দেখিয়ে অলিম্পিকে মেডেল পেয়েছেন সিন্ধু’

বিডি নিউজ ৬৪: যাঁরা নিজের দেশকে গর্বিত করছেন, অলিম্পিকের মতো আসরে গিয়ে পদক জিতে আসছেন, তাঁদেরকেই শুনতে হচ্ছে অশ্লীল সব মন্তব্য। এটাই ভারতবর্ষের প্রকৃত চেহারা। পি ভি সিন্ধু কোন জাতের মেয়ে, তা জানার প্রবল কৌতূহল দেখা গিয়েছিল ভারতবাসীর মধ্যে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মানুষেরই জানার আগ্রহ ছিল বেশি। গুগল সার্চেই তা প্রমাণিত।

এবার কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে অলিম্পিকের মঞ্চ থেকে ব্রোঞ্জ পদকধারী সাক্ষী মালিককে। কুস্তির ময়দান থেকে ভারতের প্রথম পদকটি তিনি জিতেছেন। গোটা বিশ্ব তাঁকে কুর্নিশ জানিয়েছে। কিন্তু দেশের মানুষই যে তাঁকে অসম্মান করেছেন।

নাদিম নামবরদার নামে এক ব্যক্তি ফেসবুকে সাক্ষীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেছেন। এখন তিনি ফেরার। ফেসবুকে সাক্ষীর জাত নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন নাদিম। নিজেকে সমাজবাদী পার্টির কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন তিনি। যদিও সমাজবাদী পার্টির পক্ষ থেকে থেকে তা মেনে নেওয়া হয়নি।
এই তো দেশের পদকজয়ী অলিম্পিয়ানদের সম্মান। খেলাধূলার মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করবেন, পদক জিতবেন কিন্তু প্রাপ্য সম্মান পাবেন না। অশ্লীল সব মন্তব্য হজম করতে হবে। এটাই যেন দস্তুর হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *