বিডি নিউজ ৬৪: হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১২ মামলার পলাতক আসামি সন্ত্রাসী আবু জাফর রানাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিনগত রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসী রানা ওই গ্রামের নুর নবী খোকনের ছেলে।
রামগঞ্জের মোহাম্মদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খান বলেন, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রানা বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে তার বাড়ি আসার খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে রয়েছে বলেও জানান এসআই।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল