মেহেরপুরে নকলনবিশদের মানববন্ধন

বিডি নিউজ ৬৪: মেহেরপুরে চাকরি জাতীয়করণের দাবিতে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার নকলনবিশরা।

আজ মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা রেজিস্ট্রি কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় সভাপতি মিজানুর রহমান হিরণ মানববন্ধনে নেতৃত্বে দেন। এতে অন্যদের মধ্যে জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ পিয়াস, সাবেক সভাপতি খোকন শেখ, নকলনবিশ নিলুফা ইয়াসমিন, শিরিনা খাতুন, সাবিহা সুলতানা, আব্দুর সবুর, হাফিজুর রহমান, রজিফা খাতুনসহ জেলার নকলনবিশরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু ১৯৭৩ সালের নকলনবিশদের চাকরি জাতীয়করণের ঘোষণা দেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮৪ সালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে একটি জনসভায় ক্ষমতায় গেলে নকলনবিশদের চাতরি জাতীয়করণের প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রতি অনুযায়ী তারা তাদের চাকরি জাতীয়করণের দাবি জানান। একই সঙ্গে সম্প্রতি সংঘটিত জঙ্গি ও সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *