নৌ ধর্মঘটে মংলা বন্দরের কার্যক্রম ব্যহত

বিডি নিউজ ৬৪: চলমান নৌ ধর্মঘটের কারণে মংলা বন্দর দিয়ে আমদানী হয়ে আসা বিভিন্ন পণ্য নিয়ে কয়েকশত কার্গো, বার্জ অবস্থান করছে। ফলে কার্যত অচল হয়ে পড়েছে মংলা। মুজুরি বৃদ্ধিসহ ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের মত অনিদিষ্টকালের জন্য খুলনাতেও নৌ-যান শ্রমিকরা ধর্মঘট শুরু করে।

নৌযান শ্রমিক ফেডারেশনের আহবানে সোমবার মধ্যরাত থেকে এই অনিদিষ্ট কালের ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের ফলে খুলনার রুজভেল্ট জেটি ৪,৫,৬ ৭ নং ঘাটে অবস্থান করা শত শত নৌযান হতে কোনো পণ্য উঠা-নামা করছে না। ফলে স্থবির হয়ে পড়েছে এসব জেটি ঘাটগুলো।

খুলনা অঞ্চলের নৌ-যান শ্রমিক নেতা বাহরুল আলম জানান, তাদের দাবি আদায় না হওয়া পযর্ন্ত তারা ধর্মঘট অব্যাহত রাখবেন। নৌযান ধর্মঘটের ফলে খুলনা লঞ্চ টার্মিনাল থেকে কোন লঞ্চ ছেড়ে যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *