সৌদি আরবের অগ্নিকাণ্ডে ফিলিপাইনের ৬ নাগরিকের মৃত্যু

বিডি নিউজ ৬৪: সৌদি আরবে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ফিলিপাইনের ৬ নাগরিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক অন্তঃস্বত্ত্বা নারী, তার স্বামী ও তাদের মেয়েও রয়েছেন। সোমবার একথা জানায় ফিলিপাইনের দূতাবাস। বিদ্যুতের অতিরিক্ত চাপের কারণে শনিবার ভোর ৬টার পর পরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফিলিপাইনে চার্জ ডি অ্যাফেয়ার্স ইরিক আরিবাস বার্তা সংস্থা এএফপিকে বলেন, রিয়াদের মধ্যাঞ্চলের ওই অ্যাপার্টমেন্টটিতে তিনটি পরিবার বাস করত।

তিনি আরো বলেন, এই ঘটনায় ১৮ মাস বয়সী শিশুকন্যাসহ পরিবারের তিন সদস্যের সকলেই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যায়। আরিবাস বলেন, অপর পরিবারের বাবা অগ্নিকা-ের কিছুক্ষণ আগেই কাজের জন্য বাড়ি থেকে বের হন। ভবনটির দারোয়ান তাকে অগ্নিকা- সম্পর্কে সতর্ক করে। তিনি তার স্ত্রীকে খুঁজতে বাড়িতে ছুটে আসেন। এই ঘটনায় তার স্ত্রী ছেলে ও মেয়ে মারা যান। সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের মধ্যে ফিলিপিনো নাগরিকরা অন্যতম। তারা গৃহপরিচারিকা থেকে সেবিকা, শ্রমিক ও ব্যবস্থাপনার কাজও করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *