বিডি নিউজ ৬৪: হেট স্টোরি 3-তে বেশ কিছু সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন জেরিন খান। এরপর আরও এমন দৃশ্যে অভিনয় করতে পারেন তিনি। আপত্তি নেই। কিন্তু সেই ছবিতে যদি উলটোদিকে বড় কোনও স্টার থাকেন, তবেই সেই সিন করার মানে আছে।
জেরিন জানিয়েছেন, যদি কোনও বড় স্টার থাকেন, তাহলে তাঁর সাহসী দৃশ্য করা ঠিক। কারণ, তাহলেই একমাত্র “ওয়াও”, “ওহ মাই গড”, “লুকিং সো হট” জাতীয় কমেন্ট পাওয়া যায়। নাহলে মানুষ সেটা ভালোভালো নেয় না। অনেক ভুলভাল কমেন্ট করে। নিন্দা করে।
তবে জেরিন এও বলেছেন, তিনি এর মধ্যে পড়েন না। তিনি তাঁর কাজ করতে এসেছেন। সেটাই করবেন। এই সব ব্যাপার তাঁর উপর কোনও প্রভাব ফেলে না।
তিনি বলেন, আমরা হিপোক্র্যাট দেশে বাস করি। এখানে সাহসী দৃশ্য নিয়ে অনেক ছুঁৎমার্গ আছে। কিন্তু যারা এসব বলে, তারা নিজেরও এই দৃশ্যগুলি দেখা থেকে নিজেকে সরিয়ে রাখে না। হেট স্টোরি ছাড়াও জেরিনকে সম্প্রতি বীরাপ্পানে একটি আইটেম ডান্স করতে দেখা গেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল