পরীক্ষায় ফেল করায় বাবার বকুনি, অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

বিডি নিউজ ৬৪: পাবনার ঈশ্বরদীতে পরীক্ষায় ফেল করায় বাবার বকুনি খেয়ে অভিমানে কান্তা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কান্তা পতিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের কৃষক শফি মালিথার একমাত্র সন্তান।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বিনতে আনছারী জানান, কান্তা প্রায়ই স্কুলে অনুপস্থিত থাকতো। সম্প্রতি অনুষ্ঠিত পরীক্ষায় সে ফেল করেছে।

কান্তার বাবা শফি মালিথা জানান, তার মেয়ে ঠিকমতো পড়াশোনা করতোনা, স্কুলেও নিয়মিত যেত না। সম্প্রতি পরীক্ষায় ফেল করার পর তাকে তিনি বকা দিয়েছিলেন। সোমবার সকালে কান্তাকে স্কুলে যেতে বলে তিনি মাঠে যান। তবে মেয়েটি স্কুলে না গিয়ে অভিমানে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, মেয়েটি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল বলে স্থানীয়রা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *