বিডি নিউজ ৬৪: জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। আজ সোমবার জামালপুর সেন্ট্রাল হাসপাতালের উদ্যোগে এই ভ্রাম্যমাণ মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।
এ সময় অন্যান্যর মধ্যে হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জামালপুরের সেন্ট্রাল পারিবারিক স্বাস্থ্য সেবা প্রকল্পের ব্যবস্থাপক মোঃ সাজেদুর রহমান চৌধুরী জানান, সেন্ট্রাল হাসপাতালের উদ্যোগে জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ইতিমধ্যেই ১০ দিন চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলাতেও ১০দিনে ১০টি মেডিক্যাল ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হবে। এরই অংশ হিসাবে আজ সোমবার চিনাডুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে চারজন ডাক্তার দ্বারা ভ্রাম্যমাণ মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে দিনব্যাপী বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল