পুরুষ অ্যাথলেটদের দিকে নিজের পদক ছুঁড়ে দিলেন বাইলস!

বিডি নিউজ ৬৪: ১২১ টি পদক জিতে রিও অলিম্পিকের শীর্ষে যুক্তরাষ্ট্র। এর মধ্যে চারটি সোনাসহ পাঁচটি পদক জিতেছেন অ্যাথলেট সিমোন বাইলস। এই জিমন্যাস্টকে দেখতে মারাকানা স্টেডিয়ামের বাইরের গেটে অপেক্ষা করছিলেন মার্কিন পুরুষ জিমন্যাস্ট দলের কয়েকজন সদস্য। যাদের মধ্যে অনেকেই পদক পাননি। হঠাৎ কী হলো বাইলসের এক কান্ড করে বসলেন তিনি!

নিজের জেতা পদকগুলোর একটি অপেক্ষমান পুরুষদের দিকে ছুঁড়ে দিয়ে বললেন “এটি সাবধানে রেখো।” আকস্মিক এ ঘটনায় অপ্রস্তুত হয়ে পড়েন পুরুষ অ্যাথলেটরা। বাইলস আবার বলেন, “এটি অর্জন করতে আমাকে খুব কষ্ট করতে হয়েছে। তাই পদকটি যত্ন করে রেখো।”

পুরুষ অ্যাথলেটের দল সলজ্জ হাসিতে বাইলসকে ধন্যবাদ জানায়। সেই মুহূর্তের একটি ছবি বন্দী করেন এক ফটোগ্রাফার। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা চলছে। কেউ বলছেন স্বদেশী অ্যাথলেটদের অনুপ্রাণিত করতেই বাইলস এমনটা করেছেন। আবার কেউ বলছেন এটা বাইলসের অহঙ্কারের বহিঃপ্রকাশ। চার বছর পরপর অনুষ্ঠিত হওয়া অলিম্পিকে সারা বিশ্বের অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে পদক জয়ে একটু অহঙ্কার থাকাটা কি দোষের?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *