গুলশান হামলা নিয়ে ভারতে চলচ্চিত্র

বিডি নিউজ ৬৪: ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার নিহত ২০ জনের মধ্যে একজন ছিলেন ভারতীয় নাগরিক তারিশা জেইন। সেই নৃশংস হামলার কাহিনী এবার ফুটে উঠবে রুপালি পর্দায়। ধর্মীয় সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত গুলশান হামলা নিয়ে এবার প্রতিবেশী দেশ ভারতে চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। কলকাতার সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এ সম্পর্কিত একটি খবর প্রকাশ করেছে।

জানা গেছে, চলচ্চিত্রটির  নাম ‘জেহাদ’। পরিচালক হিসেবে থাকছেন শিনা বোরা হত্যাকাণ্ড নিয়ে ‘ডার্ক চকোলেট’ মুভিটির পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। অভিনয় করবেন রোহিত রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রাজেশ শর্মা এবং ব্যোমকেশ-খ্যাত অভিনেত্রী-মডেল ব়্যাচেল হোয়াইট। কয়েক দিনের মধ্যেই ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছে পত্রিকাটি। ছবিটিতে মূলত আইএস জঙ্গিদের কার্যক্রম, তাদের উৎপত্তি এবং বিকাশ, ভুল বুঝিয়ে তরুণদের দলে ভেড়ানো ইত্যাদি বিষয়গুলো উঠে এসেছে। তারিশি জৈনের ঘটনা ছবিতে হুবহু না থাকলেও কিছুটা থাকবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *