বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জে পুলিশের গুলিতে বাটুল শেখ (৩৮) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে একটি রামদা এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের বেদগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। দীর্ঘ দিন ধরে পুলিশ তাকে খুজঁছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাটুল শেখ দীর্ঘদিন ধরে ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুকুলের নেতৃত্বে একদল পুলিশের একটি শহরের বেদগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় তিনি রামদা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। পুলিশ আত্মরক্ষার্থে এ সময় গুলি চালালে বাটুলের পায়ে লাগে। পরে তাকে আটক করে পুলিশ হেফাজতে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ একটি রামদা এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বলেও ওসি জানান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল