সাতক্ষীরায় জামায়াত-শিবিরের পাঁচ কর্মীসহ আটক ২৮

বিডি নিউজ ৬৪: সাতক্ষীরায় জামায়াত-শিবিরের পাঁচ কর্মীসহ ২৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল রবিবার রাত থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে  আটক করা হয়।

আটককৃতরা সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানা থেকে তিনজন, তালা থানায় তিনজন, কালিগঞ্জ থানায় একজন, শ্যামনগর থানায় একজন, আশাশুনি থানায় চারজন, দেবহাটা থানায় একজন এবং  পাটকেলঘাটা থানা থেকে একজন। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *