বিডি নিউজ ৬৪: সোমালিয়ার গালকায়ো শহরে স্থানীয় সরকারি অফিস ও একটি বাজারে বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। ইতোমধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে জঙ্গি সংগঠন আল শাবাব। বার্তা সংস্থা রযটার্সকে আল শাবাবের মুখপাত্র বলেন, দুটো গাড়িবোমা হামলা চালানো হয়। পুলিশ প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১০ জন জানালেও নিহতের সংখ্যা ২০ বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গালকায়োতে জোড়া বোমা হামলা চালানো হয়েছে। এরমধ্যে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা। ২০ জন নিহত ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটিতে এ ধরনের বোমা বিস্ফোরণ ঘটনা প্রায় ঘটছে। এসব ঘটনায় বেশির ভাগ ক্ষেত্রে আল শাহাবসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী জড়িত।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল