রিও অলিম্পিকের ম্যারাথন জিতলেন কেনিয়ার কিপচোগ

বিডি নিউজ ৬৪: অলিম্পিক আসরের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হলো ম্যারাথন। রিও’র সমাপনী দিনে এই ম্যারাথন জিতে নিলেন কেনিয়ার ম্যারাথন স্টার ইলিউড কিপচোগ। ম্যারাথন সম্পন্ন করতে মোট দুই ঘণ্টা ৮ মিনিট ৪৪ সেকেন্ড সময় নিয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা।

দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার ফেয়িসা লিলেসা এবং তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন আমেরিকার গেলেন রুপ্য। ২ঘন্টা ৯মিনিট ৫৪সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন ফেয়িসা লিলেসা এবং তার চেয়ে ১১ সেকেন্ড বেশি সময় নিয়েছেন রুপ্য ২ঘন্টা ১০মিনিট ৫সেকেন্ডে নিজের ম্যারাথন শেষ করেন।

কিপচোগ এবং লিলেসা ৩৫ কিলোমিটার মাইলফলকে রুপ্যকে পেছনে ফেলেন। এরপর লিলেসার ১মিনিট ১০সেকেন্ড আগে কিপচোগ ফিনিশিং লাইন অতিক্রম করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *