গাইবান্ধা শহরে কয়েকটি দোকানে আগুন

বিডি নিউজ ৬৪: গাইবান্ধা শহরের ডিবি রোডের এক নম্বর রেলগেট এলাকায় কয়েকটি দোকানে আগুন লেগেছে। আজ সোমবার সকালে এই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা।

তাঁরা আগুন নেভাতে কাজ করছেন। গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুর রহমান বলেন, তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *