শ্রদ্ধা: একের ভেতর তিন!

বিডি নিউজ ৬৪: শক্তিমান অভিনেতা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর। ‘আশিকি টু’ ছবিতে দারুণ স্নিগ্ধ এক রোমান্টিক গায়িকার চরিত্রে অভিনয় করে জিতে নিয়েছেন দর্শকদের মন। এরপর ‘এক ভিলেন’ ছবিতে অভিনয়ের পাশাপাশি নিজের কণ্ঠে গানও করেছেন তিনি। সেই ছবির ‘তেরি গালিয়া’ গানটি তিনি গেয়েছেন খালি গলায়। সংগীতায়োজনের থেকেও জনপ্রিয়তা পেয়েছিল শ্রদ্ধার খালি গলায় গাওয়া সেই গানটি।

এ বার আরও এক ধাপ এগোলেন শক্তি কাপুরের মেয়ে। আগামী নভেম্বরেই মুক্তি পাচ্ছে ‘রক অন টু’। ইতিমধ্যে সবাই জেনেছেন, এই ছবিটিতেও গাইছেন তিনি। তবে শুধু গানই নয়, নিজের গাওয়া গানের সঙ্গে নিজেই নাচবেন শ্রদ্ধা। অভিনয়, গানের পাশাপাশি নাচেও কম যান না এই এই নায়িকা। ‘এবিসিডি টু’ তে তাঁর নাচের দক্ষতা তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের। এবার নাচ, গান ও অভিনয়—একের ভেতর তিন প্যাকেজ নিয়ে পর্দায় আসছেন চলেছেন শ্রদ্ধা।
সম্প্রতি জানা গেছে, গিটার বাজানো শিখছেন শ্রদ্ধা। পর্দায় তাঁর গিটার বাজানোর অভিনয়টা দেখতে আরও বিশ্বাসযোগ্য লাগবে তাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *