ওয়ানডেতে দ্রুততম ‘উইকেটের সেঞ্চুরি’ করে বিশ্বরেকর্ড গড়লেন স্টার্ক!

বিডি নিউজ ৬৪: ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ৫২ ম্যাচে ১০০ উইকেট শিকারের নতুন বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। দীর্ঘ দিন যাবত রেকর্ডটি ছিল পাকিস্তানী অফ স্পিনার সাকলাইন মুশতাকের দখলে। ৫৩ ম্যাচে ১০০ ওয়ানডে উইকেট শিকার করে এত দিন সবার উপড়ে ছিলেন সাকলাইন। শ্রীলংকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ধনঞ্জয়া ডি সিলভাবে আউট করে মাইলফলক স্পর্শ করেন স্টার্ক।

কলম্বোর পি সারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়া টস জিতে আগে বোলিং করতে নামলে ম্যাচের চতুর্থ বলেই কুসল পেরেরাকে আউট করেন বাঁ-হাতি এ পেসার। এরপর ধনাঞ্জয়াকে আউট করে নতুন মাইলফলক স্পর্শ করেন তিনি।

ওয়ানডে ক্রিকেটে দ্রুত ১০০ উইকেট শিকারে স্বদেশী ফাস্ট বোলার ব্রেট লীকেও ছাড়িয়ে যান স্টার্ক। ৫৫ ম্যাচে শততম উইকেটের দেখা পেয়েছিলেন লী। টেস্ট ক্রিকেটেও সাফল্য অভ্যাহত রেখেছেন স্টার্ক। এ পর্যন্ত ২৮ টেস্টে ১১৫ উইকেট শিকার করেছেন তিনি।

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট শিকারী:

মিচেল স্টার্ক(অস্ট্রেলিয়া): ৫২ ম্যাচ

সাকলঅইন মুশতাক(পাকিস্তান) ৫৩ ম্যাচ

শেন বন্ড(নিউজিল্যান্ড) ৫৪ ম্যাচ

ব্রেট লী(অস্ট্রেলিয়া) ৫৫ ম্যাচ

ইমরান তাহির(দ:আফ্রিকা) ৫৮ ম্যাচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *