ভালো লাগত, তাই খেয়েছেন ৪০টি ছুরি!

বিডি নিউজ ৬৪: পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। কিন্তু, ব্যথা কমছিল না। তাই অস্ত্রোপচার ছাড়া আর কোনও উপায় ছিল না। কিন্তু, অপারেশন করতে গিয়েই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। ৫ ঘণ্টার অপারেশনে ভারতের অমৃতসরের এক ব্যক্তির পাকস্থলী থেকে বেরোল ৪০টি ছুরি। জানা গেছে, দু’মাস ধরে ৪০টি ছুরি খেয়েছিলেন ওই ব্যক্তি। চিকিৎসক জিতেন্দ্র মালহোত্রা বলেন, এরকম ঘটনা আগে কখনও দেখেননি। তবে অস্ত্রোপচার সফলভাবেই হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাঁচ জন চিকিত্সকের দল এই অস্ত্রোপচার করেন। আর ওই ব্যক্তি কী জানিয়েছেন?  ছুরিগুলি খেতে তাঁর ভালো লাগত বলে চিকিৎসকদের জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *