তুরস্কে বিয়েবাড়িতে বিস্ফোরণ, নিহত ৩০

বিডি নিউজ ৬৪: তুরস্কে এক বিয়েবাড়ির অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ৩০ জনের। আহত প্রায় ৯৪ জন। দক্ষিণ তুরস্কে র গাজ়িয়ানটেপ শহরে ঘটে বিস্ফোরণটি। একে আত্মঘাতী জঙ্গি হামলা বলেই মনে করছে তুরস্ক  প্রশাসন।

সিরিয়া সীমান্ত থেকে ৬৪ কিমি দূরে অবস্থিত গাজ়িয়ানটেপ শহরে প্রধানত কুর্দিশরাই থাকেন। রাতে বিয়েবাড়ির সদস্যরা রাস্তায় বেরিয়ে আসার পরই বিস্ফোরণে কেঁপে ওঠে শহর। এই হামলাকে বর্বরোচিত বলে জানিয়েছেন টার্কির উপ প্রধানমন্ত্রী মেমেট সিমসেক। তবে তুরস্ক সরকার এই ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে বলেই আশাবাদী তিনি।

এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনই হামলার দায় স্বীকার করেনি। তবে সরকারের একটি সূত্রে জানাচ্ছে, এর পেছনে আইএস-এর হাত রয়েছে।

চলতি বছর তুরস্কে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। কখনও কুর্দিশপন্থী জঙ্গি তো কখনও আইএস, একাধিক হামলার নেপথ্যে প্রধানত এই দুই সংগঠনই ছিল। জুনে ইস্তানবুল বিমানবন্দরে সবচেয়ে বড় বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে ৪০ জনের মৃত্যু হয়েছিল। যার পেছনে আইএসের হাত ছিল বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *