মধুপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত

বিডি নিউজ ৬৪: টাঙ্গাইলের মধুপুরে উপজলার টেলকি-গায়রা এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি। আজ রবিবার (২১ আগস্ট) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার জানান, একুশে আগস্ট উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালাতে পার জঙ্গিরা, এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে চেকপোস্ট বসায়। ভোরে মোটরসাইকেল যোগে আসা দু’জনকে সন্দেহ হলে তারা থামতে বলেন। সন্দেহজনক ওই দুই ব্যক্তি মোটরসাইকেল না থামিয়ে পুলিশের ওপর গুলি চালায়। এসময় পুলিশও পাল্টাগুলি চালালে ওই দুই ব্যক্তি আহত হয়।  পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে দেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনরাউণ্ড গুলি, দুটি চাপাতি, বিভিন্ন ধরনের জিহাদি বই ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তারা জঙ্গি সদস্য। তবে তারা কোন জঙ্গি গোষ্ঠির সদস্য তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *