বিডি নিউজ ৬৪: ভারতে নিজের মেয়েকে ৫ লক্ষ টাকায় বিক্রি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক নারী। উদ্ধার করা হয়েছে ১৬ বছর বয়সী তার মেয়েকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই নারী জানিয়েছেন, দেহব্যবসায় নামাতেই মেয়েকে বিক্রি করতে চেয়েছিলেন তিনি। ঘটনা ভারতের মুম্বাইয়ের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার ওই নারী থানের গোবান্দিতে নিজের ১৬ বছরের মেয়েকে বিক্রি করবার উদ্দেশ্যে নিয়ে আসে। জানা গিয়েছে সেই নারীর বোনের বিয়ের জন্য টাকা দরকার ছিল। মেয়েকে বিক্রির টাকা দিয়েই সে বোনের বিয়ে দেওয়ার চিন্তাভাবনা করেছিল সে।
একটি স্থানীয় হোটেলে দালালদের হাতে মেয়েক বিক্রি করবার সময়েই তাকে ধরে ফেলে পুলিশের অ্যান্টি ট্রাফিকিং সেলের কর্মীরা। প্রাথমিক তদন্তে জানা গেছে সেই নারী নিজেরই দেহব্যবসার চক্র ছিল। পাশাপাশি তার তিনটি বিয়ের থেকেই তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছিল সে।
এমনকী বছর দুয়েক আগে তার বড় কন্যাকেও নারী এই ব্যবসায় নামিয়েছিল। পুলিশের কাছে আগেই এই খবর ছিল। তাই তারা পিছু নিয়েছিল নারীর। শেষ পর্যন্ত স্থানীয় হোটেলটিতে মেয়েক বিক্রির টাকার হিসাব চলাকালীন নারীকে ধরে ফেলা হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল