বিডি নিউজ ৬৪: মাদারীপুর সদর উপজেলায় বাসের ধাক্কায় এক নসিমন চালক ও অটোরিকশা চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার ব্রিজ এলাকা ও খোয়াজপুরের টেকেরহাটে এই দুর্ঘটনা ঘটে বলে জানান মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ।
নিহতরা হলেন- ঝাউদি ইউনিয়নের মাদ্রা গ্রামের নসিমন চালক আব্দুস সালাম মিয়া (৩০) ও খোয়াজপুর ইউনিয়নের টেকেহাটের নিরব (২)।
এ ব্যাপারে ওসি জিয়াউল বলেন, ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস বিপরীতমুখী নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক সালাম মিয়ার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, আর রাস্তা দিয়ে হাঁটার সময়ে অটোরিকশার চাপায় মারা যায় শিশু নিরব।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল