বাড্ডা থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতের ১৮ নেতাকর্মী রিমান্ডে

বিডি নিউজ ৬৪: রাজধানীর মেরুল বাড্ডার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতের ১৮ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদের মধ্যে ১৬ জনের দু’দিন করে এবং বাকী দু’জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ শনিবার ঢাকা মহানগর হাকিম মো. সাজ্জাদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোহাম্মদ মাসুম জানান, শনিবার গ্রেপ্তাররকৃত ১৮ জনকে আদালতে তোলা হয়। তাদের জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। অন্যদিকে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ। উভয়পক্ষের শুনানি শেষে ১৬ জনকে দু’দিন করে এবং দু’জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার ভোরে মেরুল বাড্ডার ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জামায়াতের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। জামায়াতের একাধিক নেতার দাবি, তারা দলের ২০১৭-১৯ সেশনের আমির নির্বাচনের ভোটের কাজ করছিল। অন্যদিকে পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সরকারবিরোধী ষড়যন্ত্র করছিল। পরে এ অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বাড্ডা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *