ব্যাঙ্ককর্মী মায়ের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

বিডি নিউজ ৬৪: এটি এমন এক ছবি যা দেখলে চোখ জলে ভরে যাবে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে সেই মায়ের প্রতি। ভারতের সংসদ কিংবা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যখন বড় বড় নেতাদের ঘুমানোর ছবি নিয়ে তুলকালাম চলছে তখন একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সেই মা। পেশায় তিনি একজন ব্যঙ্ককর্মী।

গত মঙ্গলবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন মধ্যবয়সি স্বাতী। সেখানে স্বাতী অফিসে কম্পিউটারে মগ্ন, আর মেঝেতে শুয়ে রয়েছে তার ছোট্ট ছেলে। পোস্টে স্বাতী লিখেছেন, “মেঝেতে কোনও শিশু শুয়ে নেই। আমার মনটা ওখানে পড়ে রয়েছে। ওর খুব জ্বর। অন্য কারও কাছে থাকতে রাজি হচ্ছিল না। অনেক কাজ, তাই ছুটিও নিতে পারিনি। কিন্তু জানতাম, আমাকে দুটো দিকই সামলাতে হবে।”

এখানেই শেষ নয়। শেষে স্বাতী লিখেছেন, “এই পোস্ট সেই সব মন্ত্রীকে বার্তা দেওয়ার জন্য, যারা বিধানসভায় ঘুমোন।”

পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পরই তা ভাইরাল হয়ে যায়। অসংখ্যবার ‘লাইক’ এবং ‘শেয়ার’ হয়েছে স্বাতীর পোস্ট। শুধু মহিলারা নন, অনেক পুরুষও স্বাতীর ‘সাহসী’ পোস্টের প্রশংসা করেছেন। সেই সঙ্গে ভারতের নেতা-মন্ত্রীদের কটাক্ষ করতেও তারা ছাড়েননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *