তিন নাটক আর পাঁচ ধারাবাহিক নিয়ে মিলির ব্যস্ততা

বিডি নিউজ ৬৪: ‘মনপুরা’ খ্যাত অভিনেত্রী ফারহানা মিলি এখন ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। বর্তমানে মিলি অভিনীত পাঁচটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। এছাড়ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তিনটি খন্ড নাটকের শুটিং নিয়ে তিনি এখন মহাব্যস্ত।

মিলি অভিনীত ধারাবাহিকগুলো হলো নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘বাক্সবন্দি’, সুমন আনোয়ারের ‘গ্ল্যামার ওয়ার্ল্ড’, অনিমেষ আইচের ‘বুবুনের সাত সতের’, আলভি আহমেদের ‘শূন্য থেকে শুরু’ এবং প্রজ্ঞা নিহারিকার মেগা ধারাবাহিক ‘সালমান খানের বিয়ে’। এছাড়াও সুমন আনোয়ারের ‘সিনেমাওয়ালা’তেও অভিনয় করছেন তিনি।

আগামী ঈদে প্রচারের অপেক্ষায় থাকা মিলি অভিনীত নাটকগুলো হলো: সাখাওয়াত মানিকের ‘ভালোবাসার ঘ্রাণ’, সাত পর্বের ধারাবাহিক ‘মিস্টার সুলতান’ ও ‘কে ছিল হিয়ার মাঝে’। তিনটি নাটকেরই শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে মিলির এখন দম ফেলার ফুসরত নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *