বিডি নিউজ ৬৪: আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আজ শনিবার রাত ২টার দিকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় কোনো একটি গাড়ির চাপায় ওই পথচারী গুরুতর আহত হন।
এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল