অলিম্পিক ইতিহাসে আইভরি কোস্টের প্রথম সোনা

বিডি নিউজ ৬৪: শেষের কিকটায় ইতিহাস গড়লেন শেখ সালাহ সিসে। রিও অলিম্পিকে বাংলাদেশের শনিবার পুরুষ তায়কোন্দোর অনূর্ধ্ব ৮০ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন। এবং অলিম্পিক গেমসের ইতিহাসে এটি তার দেশ আইভরি কোস্টের প্রথম সোনা। তৃতীয় বাছাই ফেভারিট বৃটিশ লুতালো মুহাম্মদকে হারিয়ে দেশের হিরো হয়েছেন সালাহ। ৮-৬ এ জিতেছেন তিনি।

এর আগে অবশ্য অলিম্পিকে মোটে একটি পদকই জেতার রেকর্ড পশ্চিম আফ্রিকার দেশটির। ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটারে রুপা জিতেছিলেন গ্যাব্রিয়েল তিয়াকোহ। রিওতে তাকে ছাড়িয়ে ভিন্ন উচ্চতায় চলে গেলেন সালাহ। সালাহর পরই এদিন অবশ্য রিওতে দ্বিতীয় পদক জিতেছে আইভরি কোস্ট। তায়কোন্দোতেই মেয়েদের অনূর্ধ্ব ৬৭ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন রুথ গাবি।

“এই স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম। আমার খুব বেশি স্বপ্ন নেই। যা আছে তার একটি এটি-” সালাহ দেশের ঐতিহাসিক সোনা জয়ের পর বলেছেন। স্বপ্ন দেখিয়েও তা পূরণ করতে না পারার কষ্ট মুহাম্মদের। চার বছর আগে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জেতা মুহাম্মদ এবার সোনা জয়ের খুব কাছাকাছি গিয়েও হতাশ হলেন। খুব কষ্ট নিয়ে তিনি বলেছেন, “অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়া থেকে মুহূর্ত দূরে ছিলাম। কিন্তু ওর একটি কিকে সব শেষ হয়ে গেল। টেলিভিশনের সামনে আমি কাঁদতে চাই না। কতো কাছাকাছি না ছিলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *