ফের একসঙ্গে রনবীর-‌ক্যাটরিনা

বিডি নিউজ ৬৪: জোড়া লাগতে চলেছে রনবীর-‌ক্যাটরিনার ভাঙা সম্পর্ক?‌ ফের একসঙ্গে দেখা ‘‌আজব প্রেম কি গজব কাহানি’‌র জুটিকে?‌ বলিউডে কিন্তু এমনই গুজব ছড়িয়েছে। সৌজন্যে রনবীর কাপুরের একটি সাক্ষাৎকার। যেখানে রনবীর নিজের ও ক্যাটরিনার সম্পর্ক নিয়ে মুখ খোলেন। বলেন, ‘‌সমস্তটাই মিডিয়ার জল্পনা। অনেক সময়েই আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে।
ক্যাটরিনার সঙ্গে আমার সম্পর্কটা এখনো স্পেশাল। মা-‌বাবার পরেই ওর স্থান। সবসময় আমাকে অনুপ্রেরণা যোগায়।’ তাঁদের যে এখনো বিচ্ছেদ হয়নি সেকথাও জানান রনবীর। এছাড়া আগামী দিনে ক্যাটরিনার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশও করেছেন তিনি। বর্তমানে ক্যাটরিনা আমেরিকায় ‘‌ড্রিম টিমে’‌র সফরে রয়েছেন। এ ব্যাপারে তাঁর কোনো প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *