বিডি নিউজ ৬৪: মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনের আটজন নারী উপস্থাপকে ‘মোটা’ হওয়ার কারণে টিভি উপস্থাপনার অনুপযুক্ত সাব্যস্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ইজিপশিয়ান রেডিও অ্যান্ড টেলিভিশন ইউনিয়ন সেই সাথে এই নারীদের ‘ডায়েট কন্ট্র্রোল-এর মাধ্যমে ওজন কমানোর বা চিকন হওয়ার জন্য এক মাস সময় দিয়েছে।
প্রতিষ্ঠানটির ভাষায় তাদের টিভির জন্য ‘উপযুক্ত চেহারা’ নিয়ে আসতে বলা হয়েছে।
বিষয়টি উপস্থাপকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং নারী অধিকার কর্মীদের সোচ্চার করে তুলেছে।
দেশটির একটি ওয়েবসাইটে এ খবর এসেছে।
প্রতিষ্ঠানের পরিচালক পদে যিনি আছেন, তিনি নিজে একজন নারী। সাফা হেগাজি নামে ওই নারী নিজেই রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক ছিলেন।
খাদিজা খাত্তাব নামে বাদ পড়া একজন উপস্থাপক দর্শকদের তার সাম্প্রতিক টেলিভিশন অনুষ্ঠান দেখতে আহ্বান জানিয়ে আসলেই ‘মোটা’ কিনা তা যাচাই করে তাকে কাজ থেকে বাদ দেয়া উচিত কি-না সেই মতামত দিতে বলেছেন।
মেয়েদের অধিকার বিষয়ক একটি সংগঠন একে নারীদের প্রতি সহিংসতার একটি ধরণ হিসেবে দেখছে।
গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিষ্ঠানটির কেমন দেখাচ্ছে তার দিকে মনোযোগ না দিয়ে কি প্রচার করা হচ্ছে সেদিকে নজর দেয়া উচিত বলে মন্তব্য করেছেন।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল