পাঁচ লক্ষণে বুঝবেন চাকরি থেকে আর নতুন কিছু শেখার নেই

বিডি নিউজ ৬৪: হুট করেই চাকরি পরিবর্তন করাটা একটু কঠিন কাজই বটে। আর এ কারণেই লোকে কোনো চাকরিতে যতদিন থাকা উচিৎ তার চেয়ে একটু বেশি দিনই থাকেন। তবে দীর্ঘদিন একটি চাকরিতে আটকে থাকলে একটা সময়ে গিয়ে কাজের প্রতিটি ক্ষেত্রেই আর নতুন করে কিছু শেখার থাকে না। এমনকি নতুন জিনিস শেখা প্রায় বন্ধই হয়ে যায়।
এর মানে আপনার বস আপনাকে এই ইঙ্গিত দিচ্ছেন, তিনি জানেন না আপনাকে নিয়ে আর কী করবেন। বা আপনার পেশাগত উন্নতিতে কীভাবে আপনাকে সাহাজ্য করবেন। কিছু কিছু চাকরির কাঠামোটাই এমন। একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আপনাকে ওই চাকরি ছেড়ে দিতে হবে এবং নতুন কোনো চাকরিতে যোগ দিতে হবে নিজের কর্মজীবনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য।
পাঁচ লক্ষণে বুঝবেন বর্তমান চাকরি থেকে আপনার আর শেখার কিছুই নেই:
১. আপনার চাকরি আপনাকে একঘেয়েমিতে আক্রান্ত করে। এবং আপনি এখন যা করছেন নতুন করে তার চেয়ে আরো বেশি আকর্ষণীয় কিছু পাচ্ছেন না যা নিয়ে কাজ করা যায়।
২. কর্মস্থলের আর কারো কাছ থেকেও শেখার জন্য নতুন কিছু পাচ্ছেন না। এমনকি অফিস কক্ষে আপনিই একমাত্র ব্যক্তি যিনি প্রায়ই সবচেয়ে স্মার্ট এবং সবচেয়ে কৌতুহলী।
৩. নিয়োগদাতার ভবিষ্যতের দিকে তাকিয়ে কোনো পরিবর্তন আসতে পারে বলেও আপনার মনে হয় না।
৪. আপনি যখন সম্ভাব্য গুরুত্বপূর্ণ নতুন কোনো প্রকল্প বা নতুন অনুসন্ধানের প্রস্তাব করেন তখন আপনি ছাড়া আর কাউকে সে বিষয়ে আগ্রহী হিসেবে পাওয়া যায় না।
৫. আপনি সপ্তাহের শুরুতে সকাল বেলায় ঘুম থেকে জাগা এবং কাজে যাওয়াকে ভয় পান। আর সপ্তাহ শেষ না হতেই আপনি ক্লান্তিতে আক্রান্ত হন এবং বদমেজাজী হয়ে ওঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *