বান্দরবানে ডাকাত সর্দার গ্রেফতার

বিডি নিউজ ৬৪: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকা থেকে দু’জন ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোর ৪টায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই ডাকাত সর্দার হলেন- নুরুল আজিম ও মোতালেব।
এ সময় তাদের কাছ থেকে ১টি দেশী বন্দুক, ৬ রাউন্ড গুলি এবং ২টি লম্বা কিরিচ (ছুরি) উদ্ধার হয়।
গোয়েন্দা পুলিশের এসআই আনিসুর রহমান জানান, গ্রেফতার দুই ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *