বিডি নিউজ ৬৪: পটুয়াখালী শহরের কবরস্থান এলাকা থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টায় সবুজ হাওলাদার (১৫) নামে ওই
স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। নিহত সবুজ পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) দশম শ্রেণির ছাত্র।
পটুয়াখালী সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেব আলী পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন। সবুজ গোরস্থান এলাকার রেস্টুরেন্ট ব্যবসায়ী মো. মতিউর রহমানের পুত্র।
সবুজের বাবা মতিউর রহমান জানায়, বৃহস্পতিবার রাত ১১টায় মোবাইল ফোনে শেষবারের মতো কথা হয় ছেলের সঙ্গে। তখন সে জানায় বাসায় আসেছ সে, রাস্তায় আছে। তারপর আর কোনও খোঁজ মেলেনি। পরে তার ফোনও বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয়রা তার মৃতদেহ কবরস্থানের একটি ড্রেনে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেব আলী পাঠান জানান, নিহতের মুখে রক্ত ও আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে খুন করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল