হিলি সীমান্ত পরিদর্শন করলেন ভারতের রাষ্ট্রপতিপুত্র

বিডি নিউজ ৬৪: দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন করলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে দিল্লির সংসদ সদস্য অভিজিৎ মুখার্জি।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তিনি হিলি সীমান্তের ভারত অংশ পরিদর্শনে আসেন। এ সময় তিনি সীমান্তের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে তিনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শুন্যরেখায় আসেন এবং সীমান্তে কর্তব্যরত বিজিবি ও বিএসএফ সদস্যদের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন। এরপর তিনি হিলি সীমান্ত এলাকা ত্যাগ করেন।
বিজিবি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কমান্ডার হাবিলদার আলমগীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *