বরগুনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বিডি নিউজ ৬৪: বরগুনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলজ বিভিন্ন প্রজাতির ৮০০ গাছের চারা বিতরণ করা হয়েছে।

উন্নয়ন সংগঠন সাজিদ সোবহান ফাউন্ডেশনের সহযোগিতায় বরগুনা জেলা পুলিশের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিজয় বসাক।

বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সালামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন পিপিএম, বরগুনা প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টুসহ সরকারি মহিলা কলেজের শিক্ষকরা।

আলোচনা সভায় পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনে অভিযোজনের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন প্রধান অতিথি পুলিশ সুপার বিজয় বসাক। একই সময় জেলা পুলিশের সব গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর জানিয়ে সকল প্রকার ইভটিজিং ও নির্যাতনরোধে সর্বস্তরের শিক্ষার্থীর পাশে থাকার আশ্বাস দেন পুলিশ সুপার বিজয় বসাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *