সিনেমা করায় বাসা থেকে বের করে দিয়েছিল জলিকে!

বিডি নিউজ ৬৪: উপমহাদেশের গোঁড়ামিপূর্ণ রক্ষণশীল সমাজে অভিনয়ে আসতে মেয়েদের নানা ঝামেলা পোহাতে হয়। পরিবার-সমাজ থেকে শুরু করে ফিল্মপাড়ার নানা সমস্যা-প্রলোভন। তারপর অভিনয় জীবনের কোন এক সময়ে বিয়ে করলে বেশীরভাগ অভিনেত্রীর ক্যারিয়ার শেষ হয়ে যায়। হালের আলোচিত নায়িকা জলির ক্যারিয়ার শুরুতেই হুমকির মুখে পড়েছিল! তবে সেটা তার পরিবারে।

নায়িকা হতে গিয়ে নিজের পরিবারের সঙ্গে অনেক যু্দ্ধ করতে হয়েছে জলিকে। সিনেমায় অভিনয়ের কথা শুনে অনেক গালমন্দ করেছেন বাবা-মা। এরপরও জলি তার সিদ্ধান্তে অটল থাকলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়! কিন্তু থেমে থাকেননি যৌথ প্রযোজনার সিনমার মাধ্যমে রুপালী পর্দায় আসা জলি। কাজ করতে গিয়ে অনেক সহযোগিতা পেয়েছেন জাজ মাল্টিমিডিয়ার সকলের। ইতোমধ্যে অভিনয়ও করে ফেলেছেন দুটি ছবিতে।

‘অঙ্গার’ সিনেমাটির মাধ্যমে তার রুপালী পর্দায় অভিষেক। এরপর শুভ’র সঙ্গে জুটি বেঁধে ‘নিয়তি’ এখন সুপারহিট। ‘নিয়তি’র প্রদর্শনীগুলোতে দর্শকদের প্রতিক্রিয়া দেখে তিনি অভিভূত। পরিবারও আস্তে আস্তে বুঝতে পেরেছে যে জলি ‘বাজে’ কিছু করছে না। যা করছে সেটা একটা শিল্প। তাই পরিবারের সঙ্গেও তার সব ঝামেলা মিটে গেছে। ‘নিয়তি’র মাধ্যমে হিট সিনেমার জগতে তার যাত্রা শুরু হলো। সময়ের পরিক্রমায় আরও সুন্দর অভিনয় এবং বৈচিত্রপূর্ণ চরিত্রে কাজ করে দর্শকদের মন জয় করে নেবেন এটাই জলির কামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *