বিডি নিউজ ৬৪: নতুন হল নির্মাণ ও নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের জায়গায় হল তৈরি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ক্যাম্পাসের মূল ফটকের সামনে টায়ার জ্বালিয়ে ধর্মঘট শুরু করেছেন তারা।
ধর্মঘটের কারণে সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এর ফলে সদরঘাট ও দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার ইসলামপুরের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মূল ফটকের পাশেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল