তুরস্কে গাড়ি বোমা হামলায় নিহত ৩, আহত ৪০

বিডি নিউজ ৬৪: তুরস্কে পুলিশ স্টেশনের সামনে একটি গাড়িবোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৪০ জন। বুধবার দেশটির ইরানি সীমান্তের কাছে পূর্বাঞ্চল প্রদেশে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি। বার্তা সংস্থা দোগানের মতে, ঘটনাস্থলে তখনই পুলিশ ও অ্যাম্বুলেন্স পৌঁছে গেছে। স্থানীয় একজন গভর্নর জানান, তারা এখনও নিশ্চিত নন ঠিক কতজন পুলিশ কিংবা সাধারণ মানুষ নিহত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, থানা ও ব্যারাককে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে নিহত হয়েছে তিনজন এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আংকারায় সরাসরি টেলিভিশনে দেওয়া এক ভাষণের সময় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *