বিডি নিউজ ৬৪: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এক অভিযানে সন্দেহভাজন ৬ জঙ্গি নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির বিশেষ বাহিনী গতকাল বুধবার সেন্ট পিটার্সবার্গের একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশের বিশেষ বাহিনী। উত্তর ককাসের জঙ্গিদের খোঁজে এই তল্লাশি চালানো হয়।
কর্মকর্তাদের ভাষায়, অভিযানে চার জঙ্গি নিহত হয়। পরে মস্কোর পূর্বাঞ্চলে দুই বন্দুকধারী হামলা চালিয়ে দুই ট্রাফিক পুলিশ কর্মকর্তাকে আহত করে। এরপর নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই দুই হামলাকারী নিহত হয়। রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, অবৈধ অস্ত্রের ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের খোঁজে অভিযান চালানো হয়। এখান থেকে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানা গেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল