বিডি নিউজ ৬৪: একবছর আগে বিয়ে করেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সুমাইয়া শিমু। তার বর নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত। বিয়ের পরও টিভিতে তার সরব উপস্থিতি। আজ থেকে বেসরকারী টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা টিভিতে প্রচারিত হতে যাচ্ছে শিমু অভিনীত ধারাবাহিক নাটক ‘শূন্যতা’। সংসার সামলেই নিয়মিত অভিনয় করছেন তিনি।
এর মধ্যেই একটি দুঃখজনক ঘটনা ঘটে শিমুর জীবনে। ৩ আগস্ট প্রকৃতির অলংঘনীয় নিয়মে পৃথিবী ছেড়ে চলে যান সুমাইয়া শিমুর বাবা। বাবার প্রতি মেয়েদের আলাদা ভালবাসার কথা সকলেই জানেন। তাই অনেকটাই ভেঙ্গে পড়েছিলেন শিমু। কয়েকদিন ধরেই শুটিংয়ের বাইরে তিনি। মানসিকভাবে ভেঙ্গে পড়ায় ঈদের কোন নাটকেও কাজ করছেন না তিনি। তবে এসময় তাকে মানসিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন তার স্বামী নজরুল ইসলাম।
বিয়ের পর অভিনয় চালিয়ে যাওয়ার পেছনে মূল উৎসাহদাতাও তার স্বামী। দ্রুতই বাবার মৃত্যুর শোক কাটিয়ে আবারও অভিনয়ে ফিরবেন শিমু। ‘শুন্যতা’ ধারাবাহিকটির কয়েকটি পর্বের শুটিং হয়েছে মাত্র। পরবর্তী পর্বগুলো চ্যানেলে জমা দেওয়ার জন্য আবারও শুটিংয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। বাবার মৃত্যুর যন্ত্রণাটুকু বাদ দিলে খুব সুন্দর সুখী জীবন শিমুর।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল