বিডি নিউজ ৬৪: তিনি বলিউডের বাদশা। তিনি এখন শুধু নায়ক নন, বরং জ্বলজ্যান্ত ব্র্যান্ড। যেখানে হাত দেন সেখানেই সোনা ফলে। বাজিগর থেকে বাদশা থেকে কিং-বলিউড জার্নিটা সহজ ছিল না শাহরুখের। এক একটা ছবিতে শাহরুখ জন্ম দিয়েছেন এক একটা চরিত্রের। ‘কুছ কুছ হো তা হ্যায়’-এর রাহুল কিংবা ‘চক দে ইন্ডিয়া’র কবির খান শাহরুখ মানেই সিনেমার আলাদা স্বাদ, গন্ধ আর তৃপ্তি।
বলিউডে অনেক সিনেমার চিত্রনাট্যই শাহরুখকে মাথায় রেখে তৈরি হয়েছে কিন্তু এমন অনেক সিনেমার প্রস্তাব এসেছে যেগুলো শাহরুখ রিজেক্ট করেছেন। আর তার জায়াগায় যারা অভিনয় করেছেন তারা ওই সিনেমাকেই দিয়েছেন ব্লকবাস্টার হিট। কখনও সঞ্জয় দত্ত কখনও বা আমির খান, শাহরুখের প্রত্যাখিত চিত্রনাট্যে তারা বলিউডকে দিয়েছেন কিছু যুগান্তকারী ছবি। এমনই কিছু ছবির একটা তালিকা, দেখে নিন-
‘রং দে বসন্তী‘ : ডিজে-র চরিত্রের জন্য শাহরুখকেই পছন্দ হয় পরিচালকের। কিন্তু ‘পেহেলি’ সিনেমার শুটিং থাকায় তিনি এই সিনেমায় অভিনয় করেননি।
‘থ্রি ইডিয়টস‘ : দুনিয়া কাঁপানো এই সিনেমায় আমির খানের জায়গায় অভিনয় করার শাহরুখকেই প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি রাজি হননি। তারপর এই সিনেমাটিও আমির খানের আরেকটি ইতিহাস।
‘মুন্না ভাই এম বি বি এস‘ : সঞ্জয় দত্তকে ছাড়া এই সিনেমার কথা ভাবা যায়? অথচ এই সিনেমার প্রথম প্রস্তাব ছিল শাহরুখেরই।
‘লগান‘ : ভারতীয় সিনেমার যুগান্তকারী এক অধ্যায়ের সূচনা। অস্কার পর্যন্ত যাত্রা করেছিল এই ভারতীয় সিনেমা। এতেও ভাবা হয়েছিল শাহরুখকেই। শেষ পর্যন্ত মি. পারফেকশনিস্ট আমির খান তার কারিশমা দেখান।
‘ফেরারি কি সওয়ারি‘ : এই সিনেমাও শাহরুখের আরও একটি ‘রিজেক্ট ফিল্ম’। পরে অভিনয় করেন সারমান জোশি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল