এজিয়ান সাগরে নৌকা-স্পিডবোট সংঘর্ষ, নিহত ৪

বিডি নিউজ ৬৪: গ্রিসের রাজধানী এথেন্সের কাছে এজিয়ান সাগরে পর্যটকদের বহনকারী নৌকার সঙ্গে একটি স্পিডবোটের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ বছরের এক শিশুও রয়েছে। খবর এএফপির। দেশটির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, এজিনা দ্বীপের কাছে এই দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। ২৮ বছরের এক নারী এ দুর্ঘটনায় তার পা হারিয়েছেন।

উপকূলরক্ষী বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে তিন জন গ্রিসের নাগরিক ও অন্য জনের পরিচয় এখনো জানা যায়নি। ওই স্পিডবোটের চালককে আটক করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *