সিনেমার প্লেব্যাকে হাবিব-ন্যান্সি

বিডি নিউজ ৬৪: দীর্ঘদিন পর আবারো একসঙ্গে গাইলেন একসময়ের জনপ্রিয় সঙ্গীত জুটি হাবিব এবং ন্যান্সি। আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘সুলতানা বিবিয়ানা’ ছবিটিতে একটি গানে কন্ঠ দিয়েছেন এই জুটি। ‘তুমি আমার’ শিরোনামে গানটি লিখেছেন কবির বকুল; সুর ও সঙ্গীতায়োজন করেছেন হাবিব স্বয়ং।
ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি এবং আঁচল। সিডি চয়েসের ব্যানারে ছবির অডিও সিডি আগামী ঈদে প্রকাশিত হবে। দেশের ৭০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *