বিডি নিউজ ৬৪: ব্লগার ও লেখক অভিজিৎ রায় ও জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যার মূল পরিকল্পনাকারী সেলিমকে ধরিয়ে দিতে আবারও পাঁচ লাখ টাকার পুরস্কার ঘোষণা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার দুপুরে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন। ড. অভিজিৎ রায় হত্যার অন্যতম পরিকল্পনাকারী এবং প্রকাশক ফয়সাল আরেফিন দীপন, ব্লগার নিলাদ্রী নীলয়, ওয়াশিকুর বাবু, নাজির উদ্দিন সামাদ, জুলহাস মান্নান এবং তনয় হত্যাকাণ্ডগুলোর সার্বিক নেতৃত্ব প্রদানকারী
এর আগে এ বছরের ১৯ মে এই দুটি হত্যাকাণ্ডের ঘটনায় সেলিমসহ আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে ধরিয়ে দিতে ১৮ লাখ টাকা ঘোষণা করেছিল ডিএমপি। সেসময়েও সেলিমকে ধরিয়ে দিতে পারলে ৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এসংক্রান্ত তথ্য দেওয়া যাবে ডিএমপির ফেসবুক অ্যাকাউন্টে। অথবা ফোন করতে হবে ০১৭১৩৩৭৩১৯৪, ০১৭১৩৩৭৩১৯৮, ০১৭১৩৩৭৩২০৬ নম্বরে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল