বিডি নিউজ ৬৪: পুরাতন কেন্দ্রীয় কারাগারের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হল নিমার্ণের দাবিতে বৃহস্পতিবার সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা এ ধর্মঘটের ডাক দেয়। দুপরে সাড়ে ১২টার দিকে জবির আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রুহুল আমিন সমাবেশ শেষে সাংবাদিকদের জানান, আমরা বুধবার বিক্ষোভ সমাবেশ করেছি। বৃহস্পতিবার আমরা সর্বাত্মক অর্থাৎ জবিতে ছাত্র ধর্মঘট কর্মসূচি পালন করব। এ কর্মসূচি সকাল সাড়ে ৮ থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ক্লাস বা পরীক্ষা চলতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, সকল শিক্ষার্থীদের এক দফা এক দাবি, হল চাই। নতুন হল নির্মাণের সুস্পষ্ট ঘোষণা এবং পুরাতন কেন্দ্রীয় কারাগারের সম্পূর্ণ জমি জবির নামে হস্তান্তর না করা পর্যন্ত আমাদের এ কর্মসূচি অর্ব্যাহত থাকবে। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ১০টায় ক্যাম্পাসের শান্ত চত্বর জমায়েত হয় আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখান থেকে শিক্ষার্থীর একটি মিছিল শিক্ষামন্ত্রণালয়ের ঘেরাও করেত বের হয়। রায়সাহেব বাজার ও নয়াবাজার মোড়ে পুলিশের বাঁধার মুখে পড়ে তারা। পরে মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে আসে। সেখানেই অবস্থান নেয় জবি শিক্ষার্থীরা।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে জল কামান দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এর পর শিক্ষার্থীরা প্রেসক্লাবের পশ্চিম পাশে গোলচত্ত্বর পানির ফোয়ারার কাছাকাছি অবস্থান নেয়। এতে দৈনিক বাংলা মোড়, পল্টন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। বিক্ষোভ সমাবেশে অবস্থারত রামনা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এস এম শিবলী নোমান পিপিএম বলেন, জাতীয় প্রেসক্লাবের জবি শিক্ষার্থীরা সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এখন সার্বিক পরিস্থিতি ও যানচলাচল স্বাভাবিক।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল