স্ত্রী অদিতিকে নিয়ে ছোটপর্দায় অপূর্ব

বিডি নিউজ ৬৪: অভিনেতা অপূর্ব অনেকদিন ধরেই ছোটপর্দায় জনপ্রিয়তা ধরে রেখেছেন। ব্যক্তিগত জীবনে ছিল অনেক চড়াই উৎরাইয়ের গল্প। তারপও টিভি পর্দায় নিয়মিত সরব উপস্থিতি তার। নাটক-টেলিছবিতে তো অনেক নায়িকার সঙ্গেই ছোট পর্দায় প্রেম করেছেন তিনি। এবার বাস্তব জীবনের নায়িকা সহ তাকে দেখা যাবে ছোটপর্দায়।

একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের রান্নাবিষয়ক অনুষ্ঠানে স্ত্রী অদিতিসহ দেখা যাবে অপূর্বকে। সম্প্রতি রাজধানীর কোক স্টুডিওতে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। আসন্ন ঈদুল আজহায় অনুষ্ঠানটি আরটিভিতে প্রচারিত হবে। অনুষ্ঠানটি নিয়ে বেশ উচ্ছসিত অদিতি। আর বউকে নিয়ে ছোটপর্দার দর্শকদের সামনে আসার এক অন্যরকম অনুভূতির কথা বলছেন অপূর্ব।

এই অনুষ্ঠানটি ছাড়াও একাধিক ঈদের নাটকের শুটিংয়ে ব্যস্ত অপূর্ব। পাশাপাশি ‘লাইফ ইন এ মেট্রো’ নামক একটি ধারাবাহিকের শুটিং করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *