বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুরে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির চার নেতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা বিএনপির আয়োজনে এ সংবর্ধনার অয়োজন করা হয়।
সংবর্ধিত নেতারা হলেন কেন্দ্রীয় কমিটির সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন সাবু, সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) হারুনুর রশিদ হারুন, সহ আইন সম্পাদক জাকির হোসেন এবং নির্বাহী কমিটির সদস্য তৌহিদুর রহমান। তাঁরা সবাই লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল এবং ছাত্রদলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে লক্ষ্মীপুরসহ সারা দেশে দলের নেতাকর্মীরা নতুনভাবে জেগে উঠেছে। তারা বর্তমান সরকারের হামলা-মামলা উপেক্ষা করে আন্দোলনের জন্য রাস্তায় নেমেছে। সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল